1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পঠিত

সিরাজদিখানে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিরাজদিখান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. নাসির মিয়া (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সিরাজদিখান থানার ইছাপুরা থেকে মুন্সীগঞ্জগামী কাকালদি তিন রাস্তার মোড়ের সেতুর ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসির মিয়া মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের করাবাগ গ্রামের উসমান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই মো. সোহেল রানা। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার নাসির মিয়ার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park