1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

সিরাজদিখানে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় ওয়ালটন শোরুমের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন-এর তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার এসআই (নিঃ) রুবেল শিকদার, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দ্বীন ইসলাম ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় সন্দেহভাজন সাথী আক্তারকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাথী আক্তার বালুরচর ইউনিয়নের চসুমুদ্দিন চর এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সিরাজদিখানকে মাদকমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park