
সিরাজদিখানে ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান থানাধীন মালখানগর ইউনিয়নের জনশন রোডের জোড়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযানকালে মালখানগর ইউনিয়নের জনশন রোডস্থ জোড়া ব্রিজের ওপর সন্দেহভাজন হিসেবে মোঃ সেলিমকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সেলিম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শাহজাদা এবং মাতার নাম মর্জিনা বেগম।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।