1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদীখানে নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

সিরাজদীখানে নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

ইমতিয়াজ বাবুল সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের চারদিন পর ইছামতি নদী থেকে আব্দুল মালেক (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

​মৃত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
​শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে মৃতদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকাল আনুমানিক ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আব্দুল মালেক। স্বজনরা ৪দিন ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
​এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এর আগে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজের অভিযোগ করা হয়নি।

বৃদ্ধের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চার দিন ধরে বাবাকে খুজতেছিলাম। আজ ফেসবুকে ভিডিও দেখে এখানে এসে পেলাম।

​বক্তাবলি ফারির নৌ পুলিশের ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান,নিহত মালেক মিয়া ভারসাম্যহীন ছিল,চোখেও একটু কম দেখতেন , মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে আমাদের ফারির উপ-পরিদর্শক মো.সেলিম তদন্ত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park