1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

অনুমোদনহীন আবাসন প্রকল্পে মোবাইল কোর্টের অভিযান: রিয়েল এস্টেট কোম্পানিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

অনুমোদনহীন আবাসন প্রকল্পে মোবাইল কোর্টের অভিযান: রিয়েল এস্টেট কোম্পানিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের পূর্বানুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার এবং অবৈধভাবে উন্নয়ন কাজ পরিচালনার অভিযোগে একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) পরিচালিত এ অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার এবং মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি আইন লঙ্ঘনের শামিল হওয়ায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।

প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, আবাসন খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং অনুমোদনহীন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষায় এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো আবাসন প্রকল্পে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি অবশ্যই যাচাই করে নেওয়ার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park