1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

চোর সন্দেহে নির্যাতনে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা: পলাতক আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

চোর সন্দেহে নির্যাতনে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা: পলাতক আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাস (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ বিশ্বাস এক আত্মীয়ের বাড়িতে খাটের নিচে লুকিয়ে ছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। হত্যা মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি আকাশ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, গত ২৪ জুন সকালে বাঁশগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৯ জুন নিহতের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park