1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জুলাই) রাত ১টা ৫০ মিনিটে এসআই ছিদ্দিকুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের কাঠসাগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কাঠসাগড়া গ্রামের অনিক বেপারীর টিনশেড ঘরের সামনের উঠান থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ মো. ফারুক হোসেন (৩০), পিতা- ইউসুফ, সাং- গোডাউন বাজার এবং অনিক বেপারী (৩৫), পিতা- শনি বেপারী, সাং- কাঠসাগড়া, উভয়কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park