1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান: মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান: মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের ব্যাক ব্যাংক এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলম (৫৮)কে আটক করা হয়। তিনি মৃত ইব্রাহিম খানের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সিরাজদিখান থানার এসআই সোহেল রানা, এএসআই দ্বীন ইসলামসহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park