1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেড, উত্তাল রাজধানী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেড, উত্তাল রাজধানী

স্টাফ রিপোর্টার:

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর আড়াইটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, প্রায় ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম বলেন, সাম্প্রতিক প্রশ্নপত্রে একের পর এক ভুল শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। ভুল প্রশ্নের উত্তর দেওয়া শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা এলেও যারা বিভ্রান্ত হয়ে উত্তরই করেনি, তাদের ভবিষ্যৎ কী হবে এ প্রশ্ন তুলে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হন শতাধিক শিক্ষার্থী। দুপুর দেড়টার দিকে তারা সড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেন।

সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইকরা ইসলাম ইতি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যে শিক্ষার্থীরা গভীরভাবে আহত হয়েছেন। এই বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন।

ক্যামব্রিয়ান কলেজের পরীক্ষার্থী মো. মেহেদি হাসান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি চলবে।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উত্তরা থেকে শিক্ষার্থীরা লংমার্চ শুরু করেন। প্রথমে পায়ে হেঁটে এবং পরে পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে তারা রাজধানীর কেন্দ্রের দিকে অগ্রসর হন।

উল্লেখ্য, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন। পরে রাতে তারা ঘোষণা দেন, পরীক্ষা স্থগিত না হলে বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

এদিকে, শিক্ষার্থীদের নিয়ে দেওয়া মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কেবল দুঃখ প্রকাশ নয় তাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park