1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বার্তা

নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা দুই যুবককে আটক করে থানায় খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আশিক মনি দাস ও রনি চন্দ্র মন্ডলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এ অভিযানের সফল বাস্তবায়ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সিরাজদিখান একসময় সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলায় পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park