1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

অভিনয়ের স্বপ্নপূরণে সুবর্ণ সুযোগ, ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল’-এ শুরু হচ্ছে ৬ মাসের অভিনয় কোর্স

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৪১ বার পঠিত

অভিনয়ের স্বপ্নপূরণে সুবর্ণ সুযোগ, ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল’-এ শুরু হচ্ছে ৬ মাসের অভিনয় কোর্স

নিজস্ব প্রতিবেদক:
অভিনয়কে ভালোবাসেন? মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের হৃদয় জয় করা কিংবা টেলিভিশন, চলচ্চিত্র ও মডেলিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার স্বপ্ন দেখেন? সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেশের অন্যতম স্বনামধন্য নাট্যপ্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল’ নিয়ে এসেছে নতুন সম্ভাবনার দুয়ার।
নাট্যশিক্ষায় দীর্ঘ ৩৬ বছরের গৌরবময় পথচলার ধারাবাহিকতায় আগামী আগস্ট ২০২৬ থেকে শুরু হচ্ছে ৬ মাসব্যাপী অভিনয় কোর্স। অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং দেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্বদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ কোর্সে অংশগ্রহণকারীরা ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও পেশাদার অভিনেতা হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন। কোর্সের ৮০ শতাংশ ক্লাসই হবে ব্যবহারিক।
প্রতি শুক্র ও শনিবার বিকেলে ক্লাস অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাত্র ২০০ টাকা মূল্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে থিয়েটার স্কুলের কার্যালয় (মাতৃছায়া, ২০/১ সেন্ট্রাল রোড, ধানমন্ডি), মহিলা সমিতির প্রবেশপথের পাশের নিরাপত্তাকর্মীর কক্ষ অথবা শাহবাগ আজিজ সুপার মার্কেটের ‘কলকাতা বুকস্’ থেকে। এছাড়া অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬।
অভিনয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আগ্রহীদের জন্য এটি হতে পারে জীবনের নতুন অধ্যায় শুরু করার এক অনন্য সুযোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park