1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মাদক-সন্ত্রাসমুক্ত ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আবু তৈয়ব সনেটের সমর্থন কামনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০৮ বার পঠিত

মাদক-সন্ত্রাসমুক্ত ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আবু তৈয়ব সনেটের সমর্থন কামনা

স্টাফ রিপোর্টার:
আসন্ন রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব সনেট একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি রাজনগর ও সৈয়দপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও জুয়ার অভিশাপ থেকে মুক্ত করে একটি আধুনিক ও আদর্শ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

নিজের বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন, সুশাসন ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে একটি বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলবেন। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানান।

আবু তৈয়ব সনেট আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত উন্নয়ন ভাবনা এবং মুন্সীগঞ্জ-১ আসনের নেতা আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়নে তিনি নিবেদিতভাবে কাজ করতে চান।

তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, রাজনগরকে একটি আদর্শ, নিরাপদ ও উন্নয়নসমৃদ্ধ ইউনিয়নে পরিণত করতে আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

শেষে তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় রাজনগর গড়তে জনগণের আস্থা ও সমর্থনই হবে তাঁর পথচলার প্রধান প্রেরণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park