1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে অভিযানে ৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পঠিত

সিরাজদিখানে অভিযানে ৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে অভিযান চালিয়ে ৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের পশ্চিম ও দক্ষিণ রশুনিয়া গ্রামের বিভিন্ন নদী ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।

মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদী ও জলাশয়ে পেতে রাখা ৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো রশুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরতে দেওয়া হবে না।

মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে ভবিষ্যতেও নিষিদ্ধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park