1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে অনুমোদনহীন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

সিরাজদিখানে অনুমোদনহীন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদনহীন হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনটি অনুমোদনহীন হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপসারণ করা হয় অবৈধভাবে স্থাপিত বিজ্ঞাপনের বিলবোর্ড। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রায় দীর্ঘ ২০ বছর ধরে অবরুদ্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযান চলাকালে প্রশাসন দেখতে পায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই কয়েকটি হাউজিং প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে আসছিল। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধভাবে বিজ্ঞাপনের বিলবোর্ড স্থাপন করে সাধারণ মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন এবং অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে বিলবোর্ডগুলো অপসারণ করা হয়।
এ সময় দীর্ঘদিন ধরে দখল করে রাখা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কও উদ্ধার করা হয়। প্রায় দুই দশক ধরে সড়কটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের উদ্যোগে সড়কটি পুনরুদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে জনস্বার্থ রক্ষায় একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন হাউজিং ব্যবসা, সরকারি সম্পত্তি দখল কিংবা জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয় এমন বার্তা দিয়ে প্রশাসন সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park