1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

রাজানগরে মাদকবিরোধী অভিযানে ‘২০০ লিটার চোরাই মদ উদ্ধার’ দাবি স্থানীয়দের

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পঠিত

রাজানগরে মাদকবিরোধী অভিযানে ‘২০০ লিটার চোরাই মদ উদ্ধার’ দাবি স্থানীয়দের

রবিন মোড়ল,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে প্রায় ২০০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযানের খবর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, রাজানগর এলাকার সামাদের ছেলে গফুরের বাড়িতে অভিযান চালিয়ে এসব চোরাই মদ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, গফুরের বিরুদ্ধে এর আগেও মাদক-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছিল এবং তিনি একাধিকবার কারাভোগ করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযানে নেতৃত্ব দেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অভিযান শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজানগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে রাজানগর ইউনিয়ন একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park