1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ আগস্ট থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পারিবারিক সহিংসতা মামলার ওয়ারেন্টভুক্ত একই পরিবারের ৪ জন, যৌতুক নিরোধ আইনের মামলার ১ জন, রাজনৈতিক মামলার ১ জন এবং দস্যুতার চেষ্টা মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

:::

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park