1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

মোঃ মিজানুর রহমান মৃধা, সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে শেখরনগর মসজিদ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপূর্ব মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, জোৎস্না ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং শেখ ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আশিফ আল আজাদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে শিশু খাদ্য ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স সংক্রান্ত অনিয়ম এবং মিষ্টিজাতীয় খাবারে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মো. শাহ আলম, স্যানিটারি ইন্সপেক্টর।

ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park