1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে রাতের আঁধারে ফসলি জমি ভরাটের চেষ্টা, আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

সিরাজদিখানে রাতের আঁধারে ফসলি জমি ভরাটের চেষ্টা, আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১০ আগস্ট ২০২৫) রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু ভরাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আমিনুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, ফসলি জমি ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তাদের মতে, রাতের আঁধারে অবৈধভাবে বালু ফেলে কৃষিজমি ভরাটের প্রবণতা বন্ধ করা না গেলে ভবিষ্যতে কৃষি ও পরিবেশ উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপই পারে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা ও পরিবেশ সুরক্ষিত রাখতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park