
সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক/সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনকালে সজল দাস (২৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার রশুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সজল দাস উপজেলার চোরমদ্দন গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে রশুনিয়া এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান চালায় টাস্কফোর্স/মোবাইল কোর্ট। অভিযানকালে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় সজল দাসকে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।