1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

নাটেশ্বরে অবৈধ বালু ভরাটের অভিযোগে দুইজন আটক, ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

নাটেশ্বরে অবৈধ বালু ভরাটের অভিযোগে দুইজন আটক, ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে মো. সাইফ ও আব্দুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মোট ৬০ হাজার (৬০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন রুম্পা ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমি ও জলাশয়ে অবৈধভাবে বালু ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park