1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে সিরাজদিখানে মোবাইল কোর্ট

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে সিরাজদিখানে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কৃষিজমি, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) রাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২২ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের পেছনে এবং আরাফাত হসপিটালের পাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে জলাশয় ভরাটের চিত্র ও সরঞ্জামাদি পাওয়া গেলেও ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

পরে অবৈধভাবে বালু ভরাটে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়, যাতে পুনরায় সেখানে অবৈধভাবে জলাশয় ভরাটের কার্যক্রম চালানো সম্ভব না হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করারও দায়িত্ব। তাই অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, কৃষিজমি ও জলাশয় রক্ষায় নিয়মিত নজরদারি এবং কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park