1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে মোঃ মুক্তার হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের মালপদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে ওই এলাকায় অবৈধভাবে বালু ভরাট করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় মোঃ মুক্তার হোসেনকে আটক করা হয় এবং আইন অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু ভরাটের কারণে কৃষিজমি, জলাধার ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু ভরাটের প্রবণতা অনেকটাই কমে আসবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে বালু ভরাটসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park