1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট, দুই ঘটনায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট, দুই ঘটনায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কৃষিজমি ও জলাশয় রক্ষায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে অবৈধভাবে বালু দিয়ে কৃষিজমি ভরাট এবং অনুমোদনহীন আবাসন প্রকল্প পরিচালনার দায়ে এক ব্যক্তি ও একটি আবাসন প্রকল্পকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে কৃষিজমি বালু দিয়ে ভরাটের অপরাধে ‘নিমতলা হাউজিং’ নামের একটি আবাসন প্রকল্পকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষিজমি ও জলাশয় শুধু সম্পদ নয়—এগুলো মানুষের খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অন্যতম ভিত্তি। তাই কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ দখল, ভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ বলেন, কৃষিজমি ও জলাশয় রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও কৃষির স্বার্থে আইন অমান্য করে কোনো ধরনের বালু ভরাট বা আবাসন প্রকল্প পরিচালনা করতে দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park