1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়তে চলমান অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৩৫ মিনিটে সিরাজদিখান বাজারের মুলিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সিরাজদিখান বাজারের মো. হান্নানের ওয়ালসেট টিনের ঘরের উত্তর পাশে কলাবাগানের ভেতর থেকে আরিফ সরদারকে গাঁজাসহ আটক করা হয়।

গ্রেপ্তার আরিফ সরদার সিরাজদিখান বাজার এলাকার মৃত বারেক সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রতন বৈরাগী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশের এমন ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে স্থানীয়দের অনেকেই স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park