1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

সিরাজদিখানে পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

সিরাজদিখানে পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মৃত মনোয়ার ওরফে মনোর আলীর ছেলে মো. শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং লক্ষীবিলাশ গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে নিলয় মণ্ডল (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিরাজদিখান থানার এসআই মো. রাকিবুল ইসলাম, এএসআই মো. শিবলী সাদিক, এএসআই মো. ছানোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে তাঁদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, বরং একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার রোধ এবং নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park