1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে শিগগিরই নতুন নীতিমালার পরীক্ষামূলক প্রয়োগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে শিগগিরই নতুন নীতিমালার পরীক্ষামূলক প্রয়োগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এ সমস্যা নিয়ন্ত্রণে নতুন কিছু উদ্ভাবনী নীতি (ইনোভেশন) ও পলিসি চিহ্নিত করা হয়েছে, যা খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে (পাইলটিং) বাস্তবায়ন শুরু হবে।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কোচিং বাণিজ্য দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু বৃত্তি পরীক্ষা নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এ প্রবণতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। তবে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে ঘিরে কোচিং বাণিজ্য সম্পর্কে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানান।

তিনি বলেন, গত বছর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের পাঠ্যক্রমে আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব ধরে রাখতে বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং তা সফলভাবে বাস্তবায়ন করেছে। আগামী বছর থেকে নির্ধারিত সময়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ববি হাজ্জাজ আরও জানান, ভবিষ্যতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা পুনর্বিবেচনা করা হবে। এতে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং বৃত্তির পরিমাণ কত হবে—এসব বিষয় নতুনভাবে মূল্যায়ন করা হবে।

বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, আধুনিক ওয়াশরুম স্থাপন, ভবনের নকশা উন্নয়ন এবং নতুন আসবাবপত্র সরবরাহসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park