1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

উত্তর শেখরনগরের গর্ব: প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ হাসিব

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

উত্তর শেখরনগরের গর্ব: প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ হাসিব

আমিনুল ইসলাম লিপু,সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ হাসিব প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি অর্জন করেছে। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় এবং পুরো উত্তর শেখরনগর গ্রামে আনন্দের আবহ বিরাজ করছে।

শেখ হাসিব উত্তর শেখরনগর গ্রামের বাসিন্দা। তার বাবা সাইফুল ইসলাম। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী হাসিব নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। তার এ অর্জন শুধু পরিবারের নয়, বিদ্যালয় ও এলাকার জন্যও গর্বের বিষয়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শেখ হাসিব একজন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

শেখ হাসিবের বাবা সাইফুল ইসলাম সন্তানের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ছেলের সাফল্যে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও সে যেন দেশ ও সমাজের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এলাকাবাসীও শেখ হাসিবের এই অসাধারণ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে আরও বড় বড় অর্জনের মাধ্যমে পরিবার, বিদ্যালয়, সিরাজদিখান এবং মুন্সীগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park