1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

শাহীন মোরশেদ রাজ স্মৃতি সংসদের উদ্যোগে রসুলপুরে হাডুডু মেগা ফাইনাল

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

শাহীন মোরশেদ রাজ স্মৃতি সংসদের উদ্যোগে রসুলপুরে হাডুডু মেগা ফাইনাল

নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর (সতুরচর) এলাকায় প্রয়াত বিএনপি নেতা শাহীন মোরশেদ রাজ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী হাডুডু খেলার মেগা ফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রসুলপুর হাফেজ খোরশেদ আলম শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পদ্মা টাইগার্স ও রসুলপুর টাইগার্স। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রসুলপুর টাইগার্সকে ৭-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী অসংখ্য দর্শক উপস্থিত থেকে রোমাঞ্চকর এই ফাইনাল উপভোগ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও ক্রীড়া সংস্কৃতিকে ধরে রাখতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল। উদ্বোধক ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছউদ্দিন বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক) অহিদুল ইসলাম অহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, কবির হোসেন, মনোয়ার মোর্শেদ মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাডুডুপ্রেমীরা।
সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দল, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পুরো আয়োজন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক সন্তোষ প্রকাশ পায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park