1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

এম হায়দার আলীর বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ও কুরুচিপূর্ণ বক্তব্য’ প্রচারের অভিযোগ, চিত্রকোট ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

এম হায়দার আলীর বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ও কুরুচিপূর্ণ বক্তব্য’ প্রচারের অভিযোগ, চিত্রকোট ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে জনাব এম হায়দার আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চিত্রকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জনাব এম হায়দার আলীকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং মানববন্ধনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো ব্যক্তির সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য প্রচার কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, সত্যকে আড়াল করে কোনো অপপ্রচার দীর্ঘস্থায়ী হতে পারে না। জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কথিত অপপ্রচারের প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম, সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আজগর আলী, বিএনপি নেতা মো. বিপ্লব হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, সদস্য রিয়াজ মাহমুদ মান্নান ও অহিদুল ইসলাম বাবু।

এ ছাড়া চিত্রকোট ইউনিয়ন যুবদলের মো. সাজ্জাদ হোসেন সাগর, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম উজ্জ্বল, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বিদ্যুৎ আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মঙ্গল মিয়া, যুবদল নেতা মোহাম্মদ লিয়াকত হোসেন, মো. ওয়াসিম, মোহাম্মদ মিলন মোল্লা, শামসুল ইসলাম, মহম্মদ খান, মহিলা নেত্রী নাজমা খানম ও রানু বেগমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতাকর্মীরা জনাব এম হায়দার আলীর বিরুদ্ধে প্রচারিত কথিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শালীনতা, সত্যনিষ্ঠা এবং পারস্পরিক সম্মান বজায় রাখাই সবার দায়িত্ব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park