1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পঠিত

খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সুসম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুম্পা ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার।

বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে গড়ে ওঠে না। বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক সহযোগিতাও একজন শিক্ষার্থীর সাফল্যের অন্যতম চাবিকাঠি। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথি রুম্পা ঘোষ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের সম্পদ। তাদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথ আরও সুগম হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park