1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশন ক্লাস

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৬২ বার পঠিত

সিরাজদিখানে আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশন ক্লাস

মোঃ মিজানুর রহমান মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে মোটিভেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ভবনের অডিটোরিয়ামে এ মোটিভেশন ক্লাসের আয়োজন করা হয়। এতে কলেজের দ্বিতীয় বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মোটিভেশন ক্লাসে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মোঃ সুজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন চাঁন মন্ডল, প্রফেসর নাজমুল হুদাসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। এ ধরনের মোটিভেশন ক্লাস শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি লেখাপড়ার প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন চাঁন মন্ডল ও প্রফেসর নাজমুল হুদা আশা প্রকাশ করেন, আজকের এই মোটিভেশন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরও উন্নত হবে এবং তারা ভবিষ্যতে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত হবে।

মোটিভেশন ক্লাসটি সার্বিকভাবে সহযোগিতা করেন কলেজের আইসিটি বিভাগের লেকচারার। এছাড়া পুরো আয়োজনজুড়ে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক চৈতী দেব নাথ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park