
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চিশতীয়া গাউছুল আজম পাক-এ দরবার শরীফে ঈদই জলশা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়াকান্দিতে অবস্থিত চিশতীয়া গাউছুল আজম পাক-এ দরবার শরীফ মাদরাসা-এ-মদিনার ফুল সুন্নীয়া হাফিজিয়া ইসলামিক কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে ঈদই জলশা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ১২ রবিউল আওয়াল উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী এ ঈদই জলশার আয়োজন করা হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নজরুল ইসলাম চিশতী (খোকা লেংটা)-এর খেদমতে শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। পরে মাদরাসার ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় হামদ, নাত ও গজল পরিবেশন করা হয়। তাদের হৃদয়গ্রাহী পরিবেশনায় উপস্থিতি ধর্মীয় আবেগ ও আনন্দে মুখর হয়ে ওঠেএ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারলে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লি ও শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে ঈদই জলশার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।