1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

এলপিজিতে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা, নতুন মূল্য ১,৫২৮ টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

এলপিজিতে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা, নতুন মূল্য ১,৫২৮ টাকা

নিজস্ব প্রতিবেদক:

ভোক্তাদের জন্য স্বস্তির খবর। বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম ২৯ টাকা ৭৬ পয়সা কমানো হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা। এই হার অনুযায়ী বাজারে বিভিন্ন আকারের বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে।

এদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও কমানো হয়েছে। নতুন করে প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

এলপিজির এই মূল্যহ্রাসে দেশের লাখো গ্রাহকের জ্বালানি ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে যেসব পরিবার রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি স্বস্তির বার্তা হয়ে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park