1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে নূর কালচারাল একাডেমির ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সিরাজদিখানে নূর কালচারাল একাডেমির ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র মুহাররম মাস উপলক্ষে নূর কালচারাল একাডেমির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
​আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
​অনুষ্ঠানে কেরাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা নিজ নিজ মেধা ও প্রতিভার পরিচয় দিয়ে বিচারকদের মুগ্ধ করেন। প্রতিটি বিভাগে কঠোর মূল্যায়নের মাধ্যমে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয়।
​প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপ মিলিয়ে মোট ১৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কাজী হাসান তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী মশিউর রহমান। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম ক্বারী আতউল্লাহ।
​পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park