1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পঠিত

সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ

নিজস্ব প্রতিবেদক:

টানা কয়েকদিনের ভারী বর্ষণে নরম হয়ে পড়েছিল মাটি। প্রকৃতির সেই নীরব সতর্কবার্তারই যেন নির্মম পরিণতি ভোরের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে উপড়ে পড়ে একটি বিশাল গাছ। মুহূর্তেই গাছটি চাপা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি অ্যাম্বুলেন্সকে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। গাছটি সড়কের ওপর আছড়ে পড়ায় উভয় দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে গাছটি অপসারণ করা হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের যান চলাচল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনাকালে অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাছটি পড়ে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের বৈদ্যুতিক লাইনেও ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, এটি সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স নয়। একটি খালি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই অ্যাম্বুলেন্সের ওপরই গাছটি ভেঙে পড়ে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ ও পুরোনো গাছগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park