
সাংবাদিক আমির হোসেন ঢালীর মমতাময়ী মায়ের ইন্তেকাল; শোকের ছায়া সাংবাদিক মহলে
নিজেস্ব প্রতিবেদক:
সাংবাদিক আমির হোসেন ঢালীর মমতাময়ী মা শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক মহলে। একজন সন্তানের জীবনে মা হলো সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে নিরাপদ ঠিকানা। সেই মমতার ছায়া হারিয়ে আজ শোকে স্তব্ধ সাংবাদিক আমির হোসেন ঢালী ও তাঁর পরিবার।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।